কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়াবাজার রেলক্রসিংয়ে মামুন পরিবহনের বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বরখাস্তের এই বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক তদন্তে গেটম্যানদের গাফিলতি ও যোগাযোগ বিচ্ছিন্নতার প্রমাণ পাওয়ায় মেহেদী হাসান ও হেলাল উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে দুটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
বরখাস্তকৃত দুই গেটম্যান হলেন- মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন।
চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। সেখানে নতুন করে গেটম্যান দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনার সঠিক কারণ বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটি বিভাগীয় এবং অপরটি আঞ্চলিক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার রেলক্রসিংয়ে মেইল ট্রেনের ধাক্কায় 'মামুন পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রেনটি বাসটিকে লাইনের ওপর দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় প্রাণহানির পাশাপাশি ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে এবং উদ্ধার কাজের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন তলব করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২ দিন আগে