চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজ ও আরও একজন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চট্টগ্রামে এখন টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ দেশে খুন হওয়া সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারও দাবি করেন।

তারা বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, এনটিভির প্রতিনিধি শ.ম. সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, একাত্তর টিভির ব্যুরো প্রধান রাশেদুল হক রুশো, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ প্রমুখ।

এছাড়া বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে