বান্দরবান প্রতিনিধি

টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং বন্ধ থাকা পর্যটনকেন্দ্রগুলো আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পুনরায় চালুর পরিকল্পনা করছে বান্দরবান জেলা প্রশাসন। তবে আবহাওয়া ও সার্বিক বন্যা পরিস্থিতি অনুকূলে থাকলেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। একই সঙ্গে পর্যটকদের জন্য বন্ধ থাকা জেলার সব পর্যটন স্পটও খুলে দেওয়া হবে।’
এর আগে গত ৬ জুলাই আকস্মিক ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, ভূমিধসের আশঙ্কা ও জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন প্রথম দফায় ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিরুৎসাহিত করে প্রজ্ঞাপন জারি করে।
পরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ৮ জুলাই আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
টানা সাত দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং পর্যটন কার্যক্রমও স্থগিত করা হয়।
তবে গত কয়েক দিনে বৃষ্টিপাত কমে আসা এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করায় জেলার সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম ও পর্যটন খাত পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে