সাবেক এমপি এনামুল কারাগারে

রাজশাহী ব্যুরো

রাজধানী ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে তোলা হয়।

এ সময় তার পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমান উল্লাহ জানান, সাবেক সংসদ সদস্য এনামুল হকের নামে গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে তোলা হয়েছিল।

এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জন্য জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন এবং তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি এ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু নিজ দলের প্রার্থীর কাছেই পরাজিত হন। তবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৯ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৯ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

১০ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১১ ঘণ্টা আগে