রাজশাহীর পরিবেশ ঝুঁকি নিরসনে দুই উপদেষ্টাকে বাপার স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পরিবেশ সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। এ দাবিতে সংগঠনটি আজ রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার নিকট স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে বলা হয়, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী এখন পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের কারণে মারাত্মক সংকটে পড়েছে। অব্যবস্থাপনা, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, রাসায়নিক সার ও প্লাস্টিক ব্যবহারের কারণে বায়ুদূষণ বাড়ছে। ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থার কারণে মশা-মাছির উপদ্রব এবং শ্বাসকষ্টজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তি ২০২৬ সালে শেষ হলে রাজশাহীর পরিবেশ হুমকিতে পড়বে বলে সতর্ক করা হয়। বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা কৃষি ও গৃহস্থালি কাজে তীব্র সংকট তৈরি করছে। একইসঙ্গে নগরীর জলাশয়ের অপর্যাপ্ত সংরক্ষণ মশা ও জীবাণুর বিস্তার ঘটাচ্ছে।

রাজশাহীর পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সঠিক পানি ব্যবস্থাপনা ও সমন্বিত নগর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানায় বাপা।

এসময় উপস্থিত ছিলেন বাপা রাজশাহীর সভাপতি মো. জামাত খান, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, অধ্যক্ষ মুহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, সহসভাপতি সেলিনা বেগম, নারী সাংবাদিক হেলেন খান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, প্রকৌশলী আনিসুর রহমান, চিকিৎসক আলামিন, নারীনেত্রী রাশেদা বেগম প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে