রাজশাহী ব্যুরো

দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক শেষ পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার তাকে বাড়িতে আটকে রাখেন তারই কর্মী-সমর্থকরা। পরিস্থিতিতে বাধ্য হয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সুলতানুল ইসলাম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে তা বৈধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন সকাল থেকে তার কর্মী-সমর্থকরা নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসভবনে অবস্থান নেন। তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, সে উদ্দেশ্যে তাকে বাড়িতে ঘিরে রাখা হয়।
বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত কর্মী-সমর্থকদের ঘেরাওয়ের মধ্যে ছিলেন সুলতানুল ইসলাম তারেক। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটকে দেওয়া হয়। সময় গড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তিনি ছোট ভাই সাইফুল ইসলামের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন পাঠান এবং ভিডিও কলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, দলের চেয়ারম্যানের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সুলতানুল ইসলাম তারেক বলেন, কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হলেও তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। যারা এতদিন তাকে সমর্থন দিয়েছেন, ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে