রাজশাহীতে আরডিএ ভবনে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৫ মে ২০২৬, ১৮: ১৭

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) দপ্তরে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী ওই দপ্তরে গিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাক্সটি ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

আরডিএ সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি পুরনো বিলবোর্ড, পার্কের গাছ, সোলার প্যানেল, ব্যাটারি ও লিফটের ভাঙা যন্ত্রাংশসহ বিভিন্ন অপ্রয়োজনীয় সামগ্রী নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিল শেষ সময়সীমা। নির্ধারিত সময়ে দরপত্র গ্রহণের কার্যক্রম চলাকালে দপ্তরে পুলিশ মোতায়েন ছিল। তবে এই নিলাম ঘিরে সকাল থেকেই বিএনপি সমর্থিত নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দরপত্র জমা দিতে আসা কয়েকজন ব্যক্তি পূর্বে জমা দেওয়া দরপত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের দাবি ছিল, আগে জমা হওয়া দরপত্র আলাদা করা উচিত। একপর্যায়ে তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই হঠাৎ করে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। পাশাপাশি সেটি খুলে আগের দরপত্রগুলো যাচাই করা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা কার্যত নীরব ভূমিকা পালন করেন। ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে আসে। তবে বাক্সটি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত এর নিরাপত্তা নিয়ে দরদাতাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুরো পরিস্থিতি ধরা পড়ে। এতে দেখা যায়, টেন্ডার বাক্স নেওয়ার পুরো সময়জুড়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যত কোনো বাধা দেননি। ওই সময় সেখানে ওয়ার্ড যুবদলের নেতা শরিফ, সাগর এবং স্বেচ্ছাসেবক দল নেতা মামুনসহ আরও কয়েকজনকে দেখা যায়।

জানা যায়, পরবর্তীতে বাক্সটি ফেরত পাওয়ার পর দুপুর আড়াইটার দিকে তা খোলা হয়। তখন চারটি গ্রুপের জন্য মোট নয়টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে একটি গ্রুপে পাঁচটি এবং বাকি তিনটি গ্রুপে চারটি করে দরপত্র ছিল। প্রায় আড়াই লাখ টাকার এসব মালামাল ক্রয়ের জন্য প্রায় ৪৫০ জন শিডিউল সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে নগর যুবদলের আহ্বায়ক বলেন, ঘটনাটির সঙ্গে তাদের সংগঠনের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, ‘পুলিশের সামনেই টেন্ডার বাক্স নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি ফেরত এনে দরপত্র গণনা সম্পন্ন করা হয়েছে। অফিসের বাইরে কেউ টেন্ডার বাক্স খোলার এখতিয়ার রাখে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি প্রথমে ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জানা গেছে। পরে বাক্সটি ফেরত দেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আরডিএ সিদ্ধান্ত নেবে, অথবা পুলিশ নিজ উদ্যোগেও ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement