সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: বদিউল আলম

রাজশাহী ব্যুরো

দেশের গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক সংকট উত্তরণে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে দেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব এবং পেশিশক্তিনির্ভর রাজনীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থেকেও অনেক যোগ্য নেতা বিপুল অর্থ দিতে না পারায় মনোনয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে রাজনৈতিক দলের ভেতরের দুর্নীতি ও অস্বচ্ছতার বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর। অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের সদস্যরা নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে শাসক দলের পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে জনগণের ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।

সংবিধান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। এর ফলেই প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হন। সেই পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতায় ক্ষমতা কেন্দ্রীভূত হতে হতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন।

১৯৯১ সালের নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর মধ্য দিয়ে প্রতিশোধপরায়ণ রাজনীতির সূচনা হয় এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম হয়। এর ফলশ্রুতিতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

সংলাপে রাজশাহী-২ (সদর) আসনে জামাত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সুজনের রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা ও সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

২১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে