রাজশাহী ব্যুরো

রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে রাজশাহী বাঘার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনের বারান্দা ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়ে এ আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিনা রেলগেট বাজারের পাহারাদার রফিকুল ইসলাম বলেন, ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোনো নেতা–কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা এই কার্যালয় ব্যবহার করে আসছেন। শনিবার রাত দুইটার দিকে কে বা কারা ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। টর্চ লাইট মেরেও তাদের চিনতে পারিনি। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি আক্কাছ আলী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগের লোকজন নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলছে তোমরা পালানো জায়গা পাবে না। অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে তারা।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপির এ নেতা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
৮ ঘণ্টা আগে