রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। ওই দিনই আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন তিনি। ফলে দুই মাসের বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে র‍্যাব ক্যাম্পে রাখা হয়।

তিনি আরও জানান, ডাবলুর নামে নওগাঁ অথবা জয়পুরহাটে কোনো মামলা থাকলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আর মামলা না থাকলে রাজশাহীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৭ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৮ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৯ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১০ ঘণ্টা আগে