রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক নারী মারা গেছেন। তিনি পাবনা সদর উপজেলার বাসিন্দা। আজ শনিবার রামেক হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রোমেনা খাতুন জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার দুপুরে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোমেনা খাতুনের কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তিনি সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন। ভর্তি হওয়ার সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরে তাকে অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে দুপুরের দিকে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “রোমেনা খাতুন নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন।”

তিনি আরও জানান, বর্তমানে রামেক হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে