আইজিপির নির্দেশ উপেক্ষা করে রাজশাহীতে পুলিশের ‍কর্মবিরতি

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭: ১৩

২৪ ঘণ্টার মধ্যে সবাইকে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও রাজশাহীতে কর্মস্থলে ফেরেননি পুলিশ সদস্যরা। আজ বৃহস্পতিবার আইজিপির নির্দেশনা উপেক্ষা রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের নির্দেশে আন্দোলন চালিয়ে যান তারা।

জানা যায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দেওয়ার পরও ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি ও পুলিশ হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে বাহিনীর সদস্যরা বিক্ষোভ করেছেন। বুধবারের মতো বৃহস্পতিবারও তারা এ বিক্ষোভ করেন। এ সময় তাদের কাছে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের বার্তা নিয়ে যান রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। হ্যান্ড মাইকে তিনি বক্তব্য দেন। এসময় ফোর্সদের উদ্দেশে তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেছেন ডিআইজি। ওই বক্তব্য শোনার পর আন্দোলনকারীরা আরো উত্তেজিত হয়ে নানা শ্লোগান দিতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আন্দোলনকারী এ তথ্য জানিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ, সরকারের পতন হচ্ছে তা আগের দিনই টের পেয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখন ঊর্ধ্বতন বিসিএস পুলিশ কর্মকর্তারা মাঠ ছেড়ে নিরাপদে চলে যান। অথচ সরকার পতনের দিনও শিক্ষার্থীদের দমন করতে সাধারণ পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়। এর ফলে থানায় ঢুকে ঢুকে পুলিশ হত্যার মতো ঘটনাও ঘটেছে। পুলিশের এসব হতাহতের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায় রয়েছে বলে তাঁরা মনে করেন। এ জন্য তাঁরা ‘দায়িত্বহীন’ পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন যে ১১ দফা দিয়ে কর্মবিরতি শুরু করেছে, তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা।

সার্বিক বিষয়ে জানতে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকেই রাজশাহী পুলিশের ডিআইজি আনিসুর রহমান ও আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে প্রকাশ্যে আর দেখা যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে