রাজশাহী ব্যুরো

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবরার বলেন, 'আমরা আমাদের শিক্ষকের ভূমিকা থেকে বিচ্যুত হয়েছি।' শিক্ষকদের রাজনৈতিক প্রভাব পরিহার করে মেধা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার (৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “আমাদের রাজনৈতিক মত থাকতে পারে, রাজনৈতিক দলের প্রতি সমর্থনও থাকতে পারে। কিন্তু সেই দলের নেতিবাচক প্রভাব যেন শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ে, তা আমাদের নিশ্চিত করতে হবে। এখানে এসেছি মেধা ও মননের বিকাশ ঘটাতে, সেদিকে লক্ষ্য রেখেই দায়িত্ব পালন করতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের এই অর্জনের পেছনে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। তাদের সম্মান করতে হবে। দাবি দাওয়ার ক্ষেত্রেও এমন কিছু করা যাবে না যাতে জনদুর্ভোগ সৃষ্টি হয় বা শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ হয়।”
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম। তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে আমার ৬২ বছরের স্মৃতি রয়েছে। ১৯৫৩ সালে যে সম্ভাবনার বীজ বপন হয়েছিল, আজকের দিন সেই সম্ভাবনার মহীরূপ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো জানাতে হবে এবং তা ছড়িয়ে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান। এসময় ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
এর আগে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানো এবং র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। বিকেল ৪টায় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও রশি টানাটানির মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে