রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- প্রক্সি দিতে বসা কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের বাসিন্দা ও শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) ও রাজশাহী নগরের বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।
জানা যায়, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমনের সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, মূল পরীক্ষার্থী রাকিবের হয়ে টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসেন সুমন মিয়া। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেওয়া বিষয়টি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সুমন নিজেই। এই প্রক্সিকাণ্ডে তৌফিকুর রহমানও সহযোগী হিসেবে ছিলেন। ফলে মামলা দায়েরের পর তিন আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।
১ দিন আগে
উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।
১ দিন আগে
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
২ দিন আগে