বিএনপি সরকারে এলে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে: শামা ওবায়েদ

রাজশাহী ব্যুরো

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, “বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে। আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বর পয়েন্টে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আমরা জিডিপির ন্যূনতম পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দল, ছোট-বড় সংস্থাসহ যেকোনো সেক্টরেই গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) থাকতে হবে। না হলে সেক্টরের সমস্যাগুলো চিহ্নিত করা যাবে না এবং সমাধানও পাওয়া যাবে না। বিএনপি গবেষণা ও উন্নয়নকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করবে।”

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)।

সংগঠনটি তিন দিনব্যাপী একটি অ্যাস্ট্রোক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পের শেষ দিনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থার সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “ছোটবেলায় আমরা শিখেছিলাম ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। এখন মনে হয় জাতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থার প্রথম গলদ হলো—ছেলে-মেয়েরা যেটা পছন্দ করে, সেটাতে আমরা তাদের পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।”

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়েও সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, “গত ১৭ বছরে প্রত্যেক জেলায় জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে—কত কোটি টাকা খরচ হয়েছে বলা মুশকিল, তবে চুরি হয়েছে অনেক। এসব অবকাঠামো দুর্নীতির জন্য তৈরি করা হয়েছে, পড়াশোনার জন্য নয়।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারী নেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে