রাজশাহীতে দেড় হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৫০৭ লিটার চোলাইমদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া কাজিপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে র‍্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হলো- তানোর উপজেলার কচুয়া কাজিপাড়ার মৃত বাবলু সিংয়ের ছেলে শ্রী শান্ত সিং(২৬), শ্রী মিঠুন সিং (৩৫) ও শ্রী মিন্টু সিং (৩৮)। তারা পরস্পর সহোদর।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় কচুয়া কাজিপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭ লিটার চোলাইমদ সহ আসামি শ্রী শান্ত সিংকে গ্রেপ্তার করে। পরে সকাল পৌনে ৯টার দিকে একই এলাকা থেকে ৪৭০ লিটার চোলাইমদ সহ আসামি শ্রী মিঠুন সিং ও শ্রী মিন্টু সিংকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কায়দায় লোক চক্ষুর আড়ালে চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোরসহ আশপাশের বিভিন্ন মাদক সেবনকারীর কাছে বিক্রয় করতো। এছাড়াও জব্দকৃত চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলেও স্বীকার করে।

এ ঘটনায় তানোর থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৫ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৫ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৮ ঘণ্টা আগে