সীমান্তে নদীতে মিলল দুই বাংলাদেশির মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও মো. সেলিম নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম ও মো. সেলিম কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। তবে স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে তারা মারা গেছেন।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

নিহত ব্যক্তিরা হচ্ছেন মো. সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। তাদের উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার তারাপুর-হঠাৎপাড়া গ্রামে।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত পিলার ৪/২-এস থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে দুটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

তবে কীভাবে শফিকুল ও সেলিমের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারের ঘটনাটি একেবারেই সীমান্ত এলাকায়। তাই পুলিশকে সহযোগিতা করেছেন বিজিবি সদস্যরা।

অন্যদিকে ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা দুইজনের মরদেহ উদ্ধার করেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

স্থানীয়রা বলছেন, শফিকুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে শফিকুল ইসলাম ও মো. সেলিম নামে দুই বাংলাদেশি নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে শনিবার তাদের মরদেহ পাওয়া যায়।

মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহা. সমির উদ্দীন বলেন, নির্যাতনেই মৃত্যু হয়েছে শফিকুল ইসলাম ও সেলিমের। শফিকুলের পুরো শরীরে অনেক ফোসকা রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পড়া ফোসকার মতো। এছাড়াও তার বেশ কয়েকটি দাঁত ভাঙা ছিল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে