জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা

১ লাখ ৩৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাসিকের

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫। এ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে আজ রোববার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৮টি ও কমিউনিটিতে ২৪০টি কেন্দ্র স্থাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লাখ ৩৫ হাজার ১২৭ জন শিশুকে বিনা মূল্যে একটি করে ডোজ দেওয়া হবে। এ টিকা পেতে জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা নির্ধারিত বয়সী সব শিশু যেন টিকা পায়, সে জন্য পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে হবে। নির্দিষ্ট দিনে শিশুদের টিকাদান কেন্দ্রে আনার আহ্বানও জানানো হয়।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. সানাউল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান ও ইউনিসেফের জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ডা. রেজাউর রহমান মিল্টনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে