পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুর গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মো. টুলু আলী (৫০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ডোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‌্যাব–৫, সিপিসি–১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুলু আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় টুলু আলীর ছেলে মো. মাসুদ রানার সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর টুলু আলী তরুণীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। তরুণী বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আসামির আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

এজাহারে বলা হয়, চলতি বছরের ২ জুন সন্ধ্যায় বাড়িতে স্বামী ও শাশুড়ি না থাকার সুযোগে টুলু আলী তরুণীকে জোর করে চারটি ঘুমের ওষুধ সেবন করান। পরে তরুণী ঘুমিয়ে পড়লে রাতে তাকে ধর্ষণ করেন টুলু। রাত গভীর হলে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ৪ জুন তরুণী আশ্রয় নেন তার নানা–নানির বাড়িতে। সেদিনই টুলু আলী তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। তবে পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ঘটনার পরদিন ভুক্তোভোগী বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে