জুলাই যোদ্ধাদের স্মরণে বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী ব্যুরো

ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

আজ সোমবার বিএমডিএর প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিয়ন ও জোন দপ্তরে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

রাজশাহীতে প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহফুজুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরাও অংশ নেন।

দোয়া মাহফিল শেষে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপণ করেন নির্বাহী পরিচালক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে