পুলিশ পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ রবিবার র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রাজিউর রহমান (৪০) নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করলে রাজিউর তার সঙ্গে যোগাযোগ করে এবং নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি নিশ্চিত করার আশ্বাস দেন। এতে ১২ লাখ টাকার চুক্তি হয়—প্রথমে ৬ লাখ টাকা ও পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্তে।

পরামর্শ অনুযায়ী ভুক্তভোগী রাজিউরকে এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। পরে ৩ জুন রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে প্রাথমিক বাছাইয়ে অংশ নিলেও তিনি বাদ পড়ে যান। এরপর রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। নিশ্চিত প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী বোয়ালিয়া থানায় মামলা করেন।

মামলার ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩ যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া এলাকা থেকে রাজিউরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং তিনি পূর্বেও জেল খেটেছেন। বর্তমানে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে