রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নেসকোর দুই কর্মচারী আহত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে খুঁটির ওপর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন, অপরজন মইয়ের সঙ্গে সেফটি বেল্টে ঝুলে ছিলেন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরের আদুবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— নেসকোর লাইনম্যান আব্দুল হক ও লাইন সহকারী আবু তালেব। গুরুতর আহত আব্দুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, আর আবু তালেব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই দুই কর্মচারী ট্রান্সফরমারের ত্রুটি মেরামতের জন্য খুঁটিতে উঠেছিলেন। সেখানে একাধিক সঞ্চালন লাইন ছিল। এর মধ্যে একটি লাইন বন্ধ থাকলেও আরেকটি চালু থাকায় তারা বিদ্যুতায়িত হন।

নেসকোর রাজশাহী-১ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আহত কর্মচারীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নেসকো সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে