সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেরার ভদ্রঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষ্মবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রবিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে ভদ্রঘাট এসিআই মিলের সামনে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা আহতদের উদ্ধার করে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় আরও দুইজনের মৃত্যু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১১ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১২ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

১২ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৩ ঘণ্টা আগে