রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সহপাঠী সালাউদ্দিন নাফিজ (১৯) গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ওই ছাত্রীর সঙ্গে নাফিজের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে সোমবার রাতে নাফিজ তার প্রেমিকাকে কৌশলে তার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এ সময় নাফিজের প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ধাক্কাধাক্কি করলে নাফিজ পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে সোপর্দ করে। পরে মেয়েটির পিতা বাদী হয়ে নাফিজকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলা দীঘলকান্দী গ্রামে তার নিজ বাড়ি থেকে নাফিজকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক জানান, নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন পুঠিয়া উপজেলার এক ব্যক্তি। মামলার প্রেক্ষিতে উপজেলার শিবপুর এলাকার আজাম্মেল হকের ছেলে সালাউদ্দিন ওরফে নাফিজকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।
১ দিন আগে
উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।
১ দিন আগে
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
২ দিন আগে