রাজশাহী ব্যুরো

এবার বাসমালিকরাই ডেকেছেন ধর্মঘট। তাতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এসব জেলা থেকে কেবল চলছে একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাসগুলো। অন্য সব পরিবহনই নতুন করে ডাকা ধর্মঘট পালন করছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বাড়ানোর দাবিতে দুই দফা বাস চলাচল বন্ধ করে দেন চালক, হেলপার ও সুপারভাইজার তথা পরিবহন শ্রমিকরা। সবশেষ সোমবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘট ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার রাতে তা প্রত্যাহার করা হয়।
মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা ‘অযৌক্তিক’ দাবি সামনে আনছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের ‘অযৌক্তিক’ দাবির মুখে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
বজলুর রহমান রতন বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার নিয়ে মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে বৈঠক হয়। তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা সুন্দরভাবেই শেষ হয়। এরপর বাস চলাচলও শুরু হয়।
রতন বলেন, এখন শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাইছে। খোরাকি ভাতা দাবি করছে। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবে না বলেছে। আমরাও বলেছি— ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না। কদিন বসে থাকবে থাকুক।
এর আগে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ৭ সেপ্টেম্বর রাতে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, মালিকরা আশ্বাস দিলেও সে অনুযায়ী বেতন-ভাতা বাড়াননি। ফলে গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত একতা ছাড়া অন্য সব বাস চলাচল বন্ধ ছিল।
এরপর দূরপাল্লার বাস চালু হও এক দিন পর ফের বন্ধ হয়ে গেল। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে