রাজশাহী ব্যুরো

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ২০২৫ ব্যাচ রিক্রুটদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এই শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
নবীন রিক্রুটদের সালাম ও অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে সর্বমোট ৯৫৮ জন তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে অর্ন্তভূক্ত হন। এ বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. হাবিবুর রহমান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. সিহাব আহম্মেদ সজিব।
এর আগে, প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আফতাব হোসেন।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে