রাজশাহী ব্যুরো

রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলুকে (৩৫) মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার র্যাব-৫–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু রাজশাহী মহানগরীর মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানায়, সোহেল বাবু একজন কুখ্যাত মাদক কারবারি ও অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে যুক্ত। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল রাজশাহীর একটি আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, সোহেল বাবুর গতিবিধি নজরদারিতে রাখছিল গোয়েন্দা দল। তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে