রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় গণপিটুনির শিকার হন এবং পরে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী মোড়ে এই ঘটনা ঘটে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব-৫।
গ্রেপ্তার হওয়া রেজা উন-নবী নগরীর কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার বাসিন্দা এবং রাসিকের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
র্যাব জানায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী মোড়ে জনবহুল এলাকায় রেজা উন-নবী আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি আইল্যান্ডের ওপরে উঠে গেলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরে এবং সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়। ঘটনাস্থলে র্যাবের টহল দল উপস্থিত হয়ে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে আগেও আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি। তল্লাশির সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে