একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই

রাজশাহী ব্যুরো

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। একুশে পদকপ্রাপ্ত এই সংগীতজ্ঞ আজ মঙ্গলবার ৯৭ বছর বয়সে মারা গেছেন। তিনি সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় নিজ বাসভবন মোহিনী গার্ডেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অমরেশ রায় চৌধুরীর ছেলে অমিত রায় চৌধুরী জানান, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় গত ১৪-১৫ দিন ধরে ভুগছিলেন। ৮-১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়। গত পরশুদিন থেকে শরীরটা খারাপ হতে থাকে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অমরেশ রায় চৌধুরী ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯২৮ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পঞ্চম শ্রেণির ছাত্রাবস্থায় তার মা রাজলক্ষ্মী রায় চৌধুরীর একান্ত আগ্রহে প্রথম হাতেখড়ি হয় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত কলাকার ও সুরকার ফরিদপুরের সুধীর লাল চক্রবর্তীর কাছে।

২০১৬ সালে শিল্পকলা ও শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদান রাখার জন্য অমরেশ রায় চৌধুরী একুশে পদকে ভূষিত হন। এছাড়াও তিনি ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পকলা পদক পান। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী।

সন্ধ্যা ৬টায় নগরীর পঞ্চবটি মহাশ্মশানে সন্ধ্যা ৬টায় অমরেশ রায় চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে বিকাল ৪টা থেকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

সংগীতগুরু অমরেশ রায় চৌধুরীর মৃত্যুতে রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক জানিয়েছে। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে