রাজশাহী ব্যুরো

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকালে নগরীর উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫। উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— নগরীর উজিরপুর এলাকার সাজ্জাদ আলীর ছেলে আরিয়ান শাফি ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. আলমের ছেলে শান্ত (২৫) এবং কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার আসিফ হাসান সোহেলের ছেলে পিয়াম (২৫)। এদের মধ্যে মূল অভিযুক্ত আরিফ, বাকি দুজন তার সহযোগী।
র্যাব জানায়, ২২ বছরের ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আরিফের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট বিকেলে আরিফ ওই তরুণীকে দেখা করার জন্য ভদ্রা ব্রিজে ডাকে। সেখান থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এক বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই কক্ষে আগে থেকেই থাকা শান্ত ও পিয়াম মিলে তরুণীকে আটকে রেখে আরিফ ধর্ষণ করে। এরপর অন্যরাও ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর আসামিরা আবারো তাকে ম্যাসেঞ্জারে ডাকে। তাদের কথা না শুনলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ৩ সেপ্টেম্বর আসামিরা আবারও তরুণীকে দেখা করতে চাপ দেয় এবং না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে ভুক্তভোগী বোয়ালিয়া থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার তদন্তের জন্য তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে