বিএনপি নেতার সুপারিশে তোলপাড়

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাটে ২০০৯ সালের এক খুনের মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন আসামিরা। ওই আবেদনে জোরালো সুপারিশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনোনয়নপ্রত্যাশী আবু সাঈদ চাঁদ। বাদীপক্ষের অভিযোগ, চাঁদ মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলাটিকে রাজনৈতিক মামলা হিসেবে তুলে দেওয়ার চেষ্টা করছেন।

আজ সোমবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহতের পরিবার। পাশাপাশি মামলার আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেন তারা।

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

রঞ্জু আহমেদ আরও জানান, তিনি চারঘাট থানায় হত্যা মামলা করেন, যা বর্তমানে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এ বিচারাধীন। সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে, আগামী ১৪ অক্টোবর যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে।

এ অবস্থায় গত ৩০ জুন মামলার আটজন আসামি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে মামলাটি রাজনৈতিক উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানায়। ওই আবেদনে আবু সাঈদ চাঁদ নিজের স্বাক্ষরসহ “জোর সুপারিশ করছি” মন্তব্য লিখেছেন। বিষয়টি আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর মতামতের জন্য পাঠানো হয়েছে।

রঞ্জুর অভিযোগ, “চাঁদ টাকার বিনিময়ে মামলাটিকে রাজনৈতিক রূপ দিতে চান। জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি।”

তিনি আরও জানান, তার ভাই মন্টুর হত্যাকাণ্ড জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে হয়েছে, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

চাঁদ মামলাটি তুলতে ৫০ লাখ টাকার প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেন রঞ্জু।

নিহতের স্ত্রী লাভলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “খুনের মামলা টাকার বিনিময়ে তুলে নেওয়ার চেষ্টা চলছে। আমরা শুধু ন্যায়বিচার চাই।”

অন্যদিকে মামলার প্রধান আসামি ইমদাদুল হক ওরফে আবু তালেব বলেন, “আমরা বিএনপি করি, তাই রাজনৈতিক কারণে মামলায় আসামি করা হয়েছিল। চাঁদ চেয়ারম্যান আমাদের পক্ষেই সুপারিশ করেছেন।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। এটা পারিবারিক বিরোধে খুন না কি রাজনৈতিক খুন, সেটা এলাকায় গিয়ে খোঁজ নেন।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে