রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত সেনাবাহিনী উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে কাজ করছে।

জেলা প্রশাসক আরো বলেন, জেলা পুলিশের কার্যালয়ে ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সকল সরকারি স্থাপনার মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী একসাথে কাজ করছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিজিবি ও আনসার বাহিনীর মোতায়েন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান। এছাড়াও সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে