রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় এক কৃষকের কলা বাগানে দুর্বৃত্তদের তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায় সংঘটিত এ ঘটনায় পাঁচ শতাধিক কলাসহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল হোসেন জানান, “বুধবার সকালে একজন আমাকে ফোন করে জানায়, আমার কলাবাগানের গাছ কেটে ফেলা হয়েছে। তখন আমি জানতে চাই কতগুলো গাছ কাটা হয়েছে, উত্তরে তিনি বলেন—প্রায় পুরো বাগানটাই ধ্বংস করে দিয়েছে। জমিতে এসে দেখলাম—পাঁচ শতাধিক কলাগাছ কাটা পড়ে আছে। এ দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। বিবেক কতটুকু নিচে গেলে গাছের সঙ্গে এমন শত্রুতা করতে পারে? এটি মারাত্মক একটি অন্যায় কাজ।”
তিনি আরও বলেন, “গ্রামে আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। মাঠে জমি থাকলে স্বাভাবিকভাবেই মাঝে মাঝে কথা-কাটাকাটি হতে পারে, তবে কারো সঙ্গে এমন কোনো বিরোধ ছিল না যে এভাবে সর্বনাশ করবে। আমি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত অমানবিক। একজন পরিশ্রমী কৃষকের এমন ক্ষতি দেশের জন্যও ক্ষতিকর। তাঁরা বলেন, “যাদের দ্বারা এই কাজটি সংঘটিত হয়েছে, তারা সমাজ ও দেশের শত্রু। আমরা চাই, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে