রাজশাহী রেল ভবনে দুদকের অভিযান

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, “প্রকৃত বাজারদরের চেয়ে অস্বাভাবিক উচ্চমূল্যে পণ্য ক্রয় করার অভিযোগে সরকারের প্রায় ৩ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৫৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে মর্মে ২০২১–২২ অর্থবছরে অডিট আপত্তি তোলা হয়। ওই অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি।”

তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি। এগুলো পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”

কত টাকার কেনাকাটা হয়েছে—এমন প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা বলেন, “কিছু কাগজপত্র এখনও দেওয়া বাকি আছে। সব নথি হাতে পেলে মোট বাজেট ও লেনদেনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।”

তিনি জানান, রেলের বিভিন্ন সরঞ্জাম ও রেল পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে এই অনিয়মের অভিযোগ উঠেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে