রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক চিকিৎসককে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ২৩ নম্বর কক্ষে ঢুকে তাকে মারধর করা হয়। মারধরের পর চিকিৎসককে বিবস্ত্র করে ফেলা হয়। এসময় ঘটনার ভিডিও ধারণ করা কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
ভুক্তভোগী চিকিৎসক মো. গোলাম আজম ফয়সাল অভিযোগ করে বলেন, “একজন প্রথমে এসে আমার পরিচয় নিশ্চিত করে চলে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে বলে আমি নাকি আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছি—এই কথা বলেই তারা মারধর শুরু করে। পরে আমাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। কেউ এগিয়ে আসেনি। তারা হুমকি দিয়েছে, চাকরি ছেড়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া থাকি। এখানে কাউকেই চিনি না। কাকে আসামি করে মামলা করব বুঝতে পারছি না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, হামলাকারীরা ঘটনার সময় মোবাইল ফোনে ভিডিও করছিলেন এমন কয়েকজনের ফোনও ছিনিয়ে নিয়ে গেছে। হামলার পর চিকিৎসককে বিবস্ত্র করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ের স্টাফকে মারধর করেছে। আমরা একজন অভিযুক্তের নাম পেয়েছি—জনি। তার বাড়ি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় বলে ধারণা করছি। পুলিশ প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চিকিৎসাকেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ফয়সাল নামে যাকে মারধর করা হয়েছে সে আওয়ামী লীগের মিছিল-মিটিং করতো বলে শুনেছি। এ ঘটনায় আমরাও আতঙ্কিত, প্রশাসনকে আমরা পুলিশের নিরাপত্তার কথা জানিয়েছি। এভাবে চলতে থাকলে মেডিকেলে তালা দিতে হবে।
তিনি আরও বলেন, এখানে সিসি ক্যামেরা না থাকায় কাউকে চেনা যায়নি। তবে ঘটনার সময় কয়েকজন ভিডিও করছিল তাদেরও ফোনও হামলাকারীরা নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “আমি এখনই বিষয়টি জানতে পারলাম। প্রক্টরকে বিস্তারিত জানাতে বলেছি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।”

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে