ধর্মীয় উপাসনালয়ে বিশৃঙ্খলা করলে ছাড় নয় : ধর্ম উপদেষ্টা

রাজশাহী ব্যুরো

ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, পূজামণ্ডপে যদি বিশৃঙ্খলা করা হয় সে যেই হোক তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করব।

আজ রোববার বেলা ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শন ও অসহায়-দরিদ্রদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রাজশাহী বিভাগের সনাতন ধর্মের ভাই-বোনেরা যাতে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা উৎসব পালন করতে পারে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি। আপনারা যদি মন্দিরে হামলার আশঙ্কা করেন তাহলে স্থানীয়দের সম্পৃক্ত করবেন। আমরা সেন্ট্রালি বলে দিয়েছি, যে মন্দিরগুলো ঝুঁকিপূর্ণ আছে আপনারা মনে করেন, মাদ্রাসা ছাত্ররা পালাক্রমে মন্দিরগুলো পাহারা দেবে। সঙ্গে স্থানীয় জনগণও পাহারা দেবে। কোনো ক্রিমিনাল আমাদের এই ধর্মীয় উৎসবে বাধা দিতে পারবে না।

তিনি বলেন, ভারতের মথুরায় শ্রীকৃষ্ণের মন্দির লালন-পালনের (সেবা) ব্যবস্থা আছে। যারা মন্দিরের সেবা করে। যাদের মা-বাবা নেই তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আশা করব, এই শ্রীকৃষ্ণ মন্দিরের ট্রাস্টি বোর্ড মানবিক একটা পরিকল্পনা নিতে পারেন। ধর্ম চর্চা, ধর্ম অনুশীলনের পাশাপাশি অসহায় মানুষদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।

এই দেশকে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন একটা রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এই ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের নলওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. মোখতার আলী, শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ি দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার। এসময় সনাতন ধর্মাবলম্বীর মানুষজনও উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১১ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১২ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

১২ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৪ ঘণ্টা আগে