আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য রাজশাহীর মুনাজিয়া মনোনীত

রাজশাহী ব্যুরো

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন রাজশাহীর ১৭ বছর বয়সী কিশোরী মুনাজিয়া স্নিগ্ধা মুন। যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে থাকা শিশুদের, বিশেষ করে মেয়েদের অধিকার রক্ষায় তার সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন দেওয়া হয়েছে।

নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মুনাজিয়া গড়ে তুলেছেন ‘Survivor’s Path’ নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি শিশুদের নিরাপত্তা, আত্মরক্ষা ও অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন, প্রশিক্ষণ এবং আইনি ও মানসিক সহায়তা প্রদান করছে।

রাজশাহীর বিভিন্ন স্কুলে অভিযোগ বাক্স স্থাপন, গ্রামীণ এলাকায় শিশুদের সচেতনকরণ এবং বাবা-মা, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে নিরাপদ পরিবেশ তৈরির কাজ করছেন তিনি। অনলাইন ও অফলাইনে তার কার্যক্রম সমানভাবে সক্রিয়। সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়ানো এবং কর্মশালার মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে শিক্ষিত করেছেন।

মুনাজিয়া বলেন, “প্রত্যেক শিশুরই নিরাপদে বেড়ে ওঠার অধিকার আছে। আমি চাই, কেউ ভয় পেয়ে চুপ না থাকে।” তার নেতৃত্বে তৈরি এই আন্দোলন এখন দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস’ সংস্থা প্রতিবছর শিশুদের অধিকার রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করে। ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলনে এটি প্রবর্তিত হয়, যার জন্য একে ‘শিশুদের নোবেল পুরস্কার’ হিসেবে অভিহিত করা হয়।

রাজশাহীর মুনাজিয়া এবার এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন—এ খবর জানিয়ে গর্ব প্রকাশ করেছেন তার পরিবার ও শিক্ষকরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে