বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে আটক করে বাঘা থানা পুলিশ।

আজ শনিবার সকালে উদ্ধারকৃত মোটরসাইকেলের মালিকরা বাঘা ও চারঘাট থানায় পৃথক দুটি চুরি মামলা দায়ের করেন। ওই মামলায় রোহানকে গ্রেফতার দেখানো হয়েছে।

অভিযুক্ত রোহান ইসলাম চারঘাটের মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এম.এ. হাদী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

পুলিশ ও মোটরসাইকেল মালিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শাকিল হোসেন নামে এক ব্যক্তি তার নতুন আর-ওয়ান ফাইভ মোটরসাইকেলটি রেখে পাশের দোকানে চা খেতে যান। সেখানে একই সময় রোহানও উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট পর শাকিল ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি নেই। তিনি ও তার বাবা মোস্তাক সরকার তাৎক্ষণিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় মোটরসাইকেলের জিপিএস ট্র্যাকার ব্যবহার করে রাজশাহী শহরের টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, চারঘাটের বাবুপাড়া এলাকা থেকে চুরি করা একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার ক্রাউন মোটরসাইকেল শোরুম থেকে উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক সোহাগ আলীকেও আটক করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “গত ১৯ সেপ্টেম্বর চারঘাটের বাবুপাড়া থেকে সোহেল রানা নামে এক ব্যক্তির অ্যাপাচি মোটরসাইকেলটি চুরি হয়। রোহান জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, সে ২৮ হাজার টাকায় মোটরসাইকেলটি বানেশ্বরের ওই শোরুমে বিক্রি করেছিল।”

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, “উদ্ধার হওয়া দুইটি মোটরসাইকেল আইন অনুযায়ী মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন জানান, “দলীয় ফোরামে আলোচনা করে রোহানের বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে