হত্যা মামলার আসামিকে খুন, স্ত্রী-সন্তান আহত

রাজশাহী ব্যুরো
হাসপাতালে আহত লাইলী বেগম। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লাইলী বেগম (৩৮) ও ছেলে মাসুম আলী (২৮) আহত হয়েছেন।

নিহত ওয়াজেদ আলী ওই গ্রামের দলিম উদ্দিনের ছেলে। তিনি হাসিবুর নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি ছিলেন।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওয়াজেদ আলী স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল (৩৬), ফয়সাল (২০), এমদাদুল (৪৫), হান্নান (৫০) ও মান্নানসহ (৫৫) ১০-১৫ জন লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান।

হামলায় ওয়াজেদ আলীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। তার স্ত্রী ও ছেলেও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

নিহতের স্ত্রী লাইলী বেগম বলেন, আমার স্বামী ও ছেলে আগের একটি মামলায় জামিনে ছিলেন। প্রতিপক্ষের হুমকির কারণে আমরা আত্মীয়ের বাড়িতে থাকতাম। আজ (রোববার) বরজে গেলে তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এর আগে গত ১৪ মে একই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই মামলার (দুর্গাপুর থানার মামলা নং-১৩, তারিখ ১৫ মে ২০২৫) এজাহারভুক্ত আসামি ছিলেন ওয়াজেদ আলী।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে