রাজশাহীতে সংঘর্ষে বিএনপির ১ কর্মী নিহত

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) উপজেলার ধুরইল ইউনিয়নের গোপালপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মারা যাওয়া বিএনপি কর্মীর নাম জয়নাল আলী (৩২)। সে ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়। এদিন সকাল থেকে এই সংঘর্ষ থেমে থেমে চলে। এতে জয়নাল আলী নামের বিএনপির এক কর্মী মারা গেছেন।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এসেছে। তারা এখন সেখানে অবস্থান করছে। জয়নালের মরদেহ রামেক হাসপাতালে নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে