রাজশাহী ব্যুরো

রাজশাহী গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রোববার দিবাগত রাতে শরীয়তপুরের পালং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইমরান গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, গত ৬ মাস আগে ভুক্তভোগী তরুণী স্বামীর কাছে তালাকপ্রাপ্ত হয়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন। তার মায়ের বাড়ি অভিযুক্তের বাড়ির কাছাকাছি হওয়ায় বিভিন্ন সময় তাদের বাড়িতে যাওয়া-আসার মাধ্যমে কথা-বার্তা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা হতো।
পরে গত ২ আগস্ট রাতে অভিযুক্ত যুবক উপজেলার হরিশংরপুর গ্রামে ভাড়া বাসায় ওই তরুণীর রুমে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। সবশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি ও র্যাব-৮, সিপিসি-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে করে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
২ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে