শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের অপসারণ দাবি

রাজশাহী ব্যুরো

রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ অনুসারে, স্কুল ছুটির পর সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ছাত্রীটির কাছে এগিয়ে যান ও শ্লীলতাহানি করেন সহকারী শিক্ষক সাহাবুব আলম।

ঘটনার খবর প্রকাশ্যে আসার পর আজ মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিড় করেন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। তারা হাতে ব্যানার নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। আন্দোলনকারীরা অভিযোগকারী শিক্ষকের অবিলম্বে বরখাস্তের জোর দাবি তোলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ স্থগিত করেন, তবে সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না হলে আবার আন্দোলন করা হবে।

অভিভাবকেরা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই ছাত্রীদের প্রতি অবৈধ আচরণ করতেন। ভুক্তভোগী ছাত্রীর এক অভিভাবক বলেন, “আমরা মেয়েদের বিদ্যালয়ে পাঠাই ভবিষ্যৎ গড়ার জন্য, আতঙ্কের জন্য নয়। একজন শিক্ষক যখন আশ্রয়স্থল না হয়ে আতঙ্কের নাম হয়ে ওঠেন, তখন সেই প্রতিষ্ঠানে বিশ্বাস রাখা যায় কীভাবে?”

অভিযুক্ত শিক্ষক সাহাবুব আলম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে। তবে অভিভাবকরা বলেন, “এমন গুরুতর অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না। নিরপেক্ষ তদন্ত হোক, তবে অভিযুক্তকে অবিলম্বে সরানো উচিত।”

স্থানীয় অভিভাবকরা এই ঘটনাকে শুধু এক বিদ্যালয়ের নয়, সমাজের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন। এক অভিভাবক বলেন, “আজ আমার মেয়ের স্কুলে, কাল হয়তো অন্য কোথাও। আমরা চাই, সরকার এমন নজির স্থাপন করুক, যাতে আর কোনো শিক্ষক এভাবে ছাত্রীদের ক্ষতি করার সাহস না পায়।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে