চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে সর্বাধিক গুরুত্ব পাবে ভারতের দাদাগিরি বন্ধ করা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ যোগদানের আগে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পানির হিস্যা, সীমান্ত হত্যা বন্ধে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। বিশেষ গুরুত্ব দিতে চাই আমাদের ওপর দাদাগিরি বন্ধ করা। আমরা চাই, আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছা করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। আমি মনে করি, ১৯৭১ সাল মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, তাদের তো আরো বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত এবং মোদি সরকারের আমলে দেখেছি উল্টা তারা বাংলাদেশেকে চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেয়নি। তিনি আরও বলেন, হাসিনা সরকারের আমলে দেখেছেন, তারা কিছুই নিতে পারে নি। তাদের মন্ত্রীদের কথা তো আপনারা শুনেছেন, তারা দেনবার করতে যায় ভারতে, স্বামী স্ত্রীর কথা বলে। বিএনপি নেতা বলেন— দুদেশের মধ্যে সমমর্যাদা রাখতে হবে, এদেশের স্বার্থটাকে সবার আগে দেখতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপানসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে বিএনপি ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, ভারত শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেয়। আর বর্ষার সময় সমস্ত গেট খুলে দেয়। ফলে আমাদের কৃষি কাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যায়। পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন— সামনের দিনে বিএনপি ক্ষমতায় যাবে, আমাদের নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এজন্য আমরা তারেক রহমানের নেতৃতত্বে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশীদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিয়া, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলাম।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে