রাজশাহী ব্যুরো

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুইপক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতিতে দুইজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্ত্বরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাস মালিক সমিতির কর্মচারী আমিরুল ইসলাম (৩২) ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পরিবহন গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিক নেতা রাকেশ গ্রুপের কতিপয় শ্রমিক। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। তবে তাদের মানবন্ধন চলাকালে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ তার অনুসারীরা সেখানে উপস্থিত হন। তারা মানববন্ধনে বাধা দিয়ে ব্যানার টানাটানি শুরু করেন। তখন দুইপক্ষের শ্রমিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় কয়েকজনকে ধাওয়াও দেওয়া হয়। ধস্তাধস্তিতে কয়েকজনের শার্ট ছিঁড়ে যায়। পরে দ্রুত পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, ‘সড়ক পরিবহন গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে সেটা পুরোটাই আওয়ামীপন্থী। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এ কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এ দাবিতে আমরা কর্মসূচি পালন করতে গেলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ তার অনুসারীরা আমাদের ওপর হামলা করে।’
তবে সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘ওদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। তারা আগে আমাদের ওপর হামলা করেছে।’
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘খবর পেলে দ্রুতই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তবে এ পর্যন্ত কোনোপক্ষই থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার জানিয়েছেন, অফিসের বাইরে কী ঘটেছে তা জানা নেই।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৬ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৯ ঘণ্টা আগে