রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে বুলবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের রবিউল ইসলামের ছেলে।
রামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কাটা ওই যুবককে শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রোগীর স্বজনদের বরাত দিয়ে চিকিৎসক আরও জানান, হাসপাতালে আসার ২ ঘণ্টা আগে বুলবুল ইসলামকে সাপে কামড় দেয়। এরপরে রোগীকে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক দিতে দিতেই দুই-আড়াই ঘণ্টা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে কি সাপ কামড় দিয়েছে সেটা জানা যায়নি। তারা শুধু বলছে কালো রংয়ের সাপ কামড় দিয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. জাহেদুল ইসলাম।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে