এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে তিন দশকেও হবে না : নুর

রাজশাহী ব্যুরো

রাজনৈতিক বিভাজনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, "এবার যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে হয়তো আগামী তিন দশকেও আর হবে না।"

আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। ‘দাসত্ব নাকি মুক্তি/শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাপ।

ঢাবির হলগুলোতে ছাত্রসংগঠনের কমিটি গঠনের প্রসঙ্গে নুর বলেন, "আমরা হল-ভিত্তিক রাজনীতি চাই না। তবে ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা থাকা উচিত, আর তা হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে।"

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আদৌ হবে কি না, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন ঢাকসুর সাবেক ভিপি। তিনি বলেন, "যদিও রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থানের পক্ষে কথা বলছে, বাস্তবে তাদের মধ্যে বিভাজন গভীর। এই বিভক্তিই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।"

ঐকমত্য কমিশনের আলোচিত প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও বক্তব্য দেন তিনি। নুর জানান, "বিএনপি এই পদ্ধতিতে দ্বিমত জানিয়েছে। যদিও এটি অনুমোদন পেয়েছে, তবে তারা 'নোট অব ডিসেন্ট' দিয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সংসদ বারবার ভেঙে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।"

তিনি আরও বলেন, এই পদ্ধতি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যে দল বা জোট সরকার গঠন করবে, তাদের ওপর।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাসহ ছাত্র উপদেষ্টা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে