হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে এক হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার পুঠিয়া উপজেলার আগলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল ।

গ্রেপ্তার মো. ফয়সাল রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফয়সালকে দুর্গাপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ১৪ মে দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ১৫ মে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি ওয়াজেদ আলী ওই মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে ওয়াজেদ আলী এলাকায় অবস্থান করছিলেন। ১০ আগস্ট সকালে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে হোজা বিলে নিজস্ব পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ৩০–৩৫ জনের একটি দল লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে