বিএনপির অনুষ্ঠানে মাইকে বঙ্গবন্ধুকে নিয়ে গান, হট্টগোল-হামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের অনুষ্ঠানে মাইকে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান বাজানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হামলায় আহত হয়েছেন দুজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের মাঠে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগের দিন একই মাঠে মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেনের নেতৃত্বে আরেকটি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে রফিকুল ইসলামের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন না। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে রফিকুল ইসলাম ও আসলাম হোসেনের মধ্যে বিরোধ রয়েছে। তাঁরা একই গ্রামের বাসিন্দা।

বুধবার রফিকুল ইসলামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাইকে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি বাজানো হয়। এ কারণে বিএনপির আরেক পক্ষের লোকজন ক্ষুব্ধ হন। হট্টগোল তৈরি হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে পুলিশ মাইক জব্দ করে এবং এর অপারেটরকে থানায় নিয়ে যায়।

এদিকে এ ঘটনার জেরে বুধবার দিবাগত রাতে দুই পক্ষের উত্তেজনা দেখা দেয়। আসলাম হোসাইন অভিযোগ করেন, বিষয়টি পুলিশকে জানানোর জন্য তাঁর লোকজনকে দায়ী করে রাতে তাঁর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছেন। হামলায় তাঁর দুই ভাই আতাবুর রহমান ও মনিরুজ্জামান আহত হয়েছেন। তিনি এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন। রফিকুল ইসলাম বিভেদ তৈরির জন্য আওয়ামী লীগের লোকজনদের নিয়ে বিএনপির দলীয় ব্যানারে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আওয়ামী লীগের লোকজনদের নিয়ে তিনি হামলা করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর গান বাজানোর বিষয়টি তাঁর জানা নেই। এ রকম গান বাজানো হয়নি বলে জেনেছেন। যদি বাজেও সেটাও প্রতিপক্ষের ইন্ধনে হতে পারে। হামলার অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশ বুধবার সন্ধ্যায় গিয়ে মাইকসহ অপারেটরকে থানায় নিয়ে এসেছিল। জিজ্ঞাসাবাদে তিনি (অপারেটর) জানিয়েছেন ভুল করে মাইকে বঙ্গবন্ধুর গান বাজিয়েছেন। মারধরের ঘটনায় বিএনপি নেতা আসলাম হোসেন থানায় এসে মৌখিক অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে