রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্মিত নগরে ছয়টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ফুটওভার ব্রিজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
জানা যায়, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরের নিউ গভ. ডিগ্রী কলেজ গেট, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারী মোড়, বিনোদপুর মোড় ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে। বুধবার সবগুলো ফুটওভার ব্রিজই জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়াও নগরের মনি চত্বর ও মিশন গার্লস স্কুলের সামনে আরও দুটি ফুটওভার ব্রিজের কাজ চলমান রয়েছে। ফুটওভার ব্রিজগুলোর উচ্চতা ৫ দশমিক ৮ মিটার। প্রশস্ততা ৩ দশমিক ৬ মিটার। দুটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এই আটটি ফুটওভার নির্মাণের কাজ পায় নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেড ও এমএসসিএল এ্যান্ড এমএসডিবিএল।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১০ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২ ঘণ্টা আগে