রাজশাহী ব্যুরো

‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এমন লেখাসহ চিরকুট ও সঙ্গে কাফনের কাপড় বাড়িতে পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে তাকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভুক্তভোগী খালিদ হাসান মিলু অভিযোগ করে বলেন, ‘শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।’
খালিদ হাসান মিলু জানান, রাত সাড়ে ১১টায় বাসায় ফেরেন তিনি। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শুনতে পান, ‘বাইরে বের হয়ে দেখ।’ এ সময় বারান্দায় গিয়ে মিলু দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ।
মিলু বলেন, বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। পরে বাইরে গিয়ে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ ঘটনাস্থলে আসার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় (কাফনের কাপড়) ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা নিভিয়ে ফেলা হয়।
এমন হুমকি উদ্বিগ্ন ও আতঙ্কিত বলে জানান খালিদ হাসান মিলু। “চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এ ঘটনায় জড়িত, তা অনুমান করা কঠিন নয়,”— বলেন তিনি।
এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে